বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল সরকারী মহিলা কলেজে বসন্ত বরণ

রিপোর্টারের নাম / ২৩০ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০

ঋতুরাজ বসন্তের প্রথম দিনে রঙ্গিন বরিশাল। প্রতিবছরের মত এবারও বরিশালে পৃথক আয়োজনে বরন করা হচ্ছে বসন্ত। নাচে, গানে, কবিতায় আর আবৃত্তিতে বসন্ত বরন করে বরিশাল সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা। রঙ্গিন শাড়ি আর মাথায় ফুল দিয়ে উৎসবে শামিল হন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

শুক্রবার ( ১৪ ফ্রেব্রুয়ারী ) সকাল ১০টায় সরকারী মহিলা কলেজের বকুল আলোকায়ন মঞ্চে বসন্ত উৎসবের উদ্বোধন করেন
সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুজ্জামান। ফুলে ফুলে এবং বাসন্তি রংয়ের শাড়ি পরে সেঁজেছে এই কলেজের শিক্ষার্থীরা।

কবিতা আবৃত্তি, নাচ, গান আর মডেলিং সহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করছে তারা। কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপভোগ করেন ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান।

উৎসব চলে দুপুর পর্যন্ত। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুজ্জামান এই উৎসবে সভাপতিত্ব করেন।

বাঙ্গালী সংস্কৃতিক এই উৎসবে অংশ নিতে পেরে খুশী শিক্ষার্থীরা। তারা বাসন্তি রংয়ে সারা বছর রঙ্গিন করতে চান। এর মাধ্যমে তারা নিজেদের মন-মনন পবিত্র করে সামনে এগিয়ে যেতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর