বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে জীনিআস কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ উদ্বোধন করেন-ডিসি খাইরুল আলম

রিপোর্টারের নাম / ৩০৩ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০

১৪ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ ঘটিকায় বরিশাল কাউনিয়া জীনিআস কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়।

জীনিআস কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিএমপি মোঃ খাইরুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার পত্নী  দিলরুবা আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জীনিআস কিন্ডারগার্টেনের অধ্যক্ষ,শিক্ষক মন্ডলী, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।

এ সময় উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিএমপি মোঃ খাইরুল আলম বলেন, মানুষের চিত্তবিনোদনের একটি অন্যতম মাধ্যম হচ্ছে খেলা।খেলার মাধ্যমে মানুষের মন ও শরীর ভাল থাকে।মানুষ যখন অলস থাকে তখন তার মধ্যে খারাপ চিন্তা ঘুরপাক খায় আর তখনই সে খারাপ দিকে ধাবিত হয়।শিশুরা খেলায় ব্যাস্ত সময় পার করলে খারাপ দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা কমে যায়।

তিনি আরো বলেন, এভাবে খেলায় ব্যাস্ত থাকলে মানুষ মাদকের অন্ধকার জগত থেকে আলোর দিকে ফিরে আসতে পারবে। তিনি আরো বলেন, আজকের শিশুই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে তাই তাদের সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদেরকে তাদের সন্তানদের সার্বক্ষণিক খোঁজখবর রাখার আহবান জানান। আমরা চাই বরিশাল নগরী হবে মাদক মুক্ত সুন্দর সুশৃঙ্খল একটি নগরী। সে লক্ষ্যে বরিশাল মেট্টোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে।

পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর