বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি তুষার, সাধারণ সম্পাদক রিপন

রিপোর্টারের নাম / ২০২ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০

বরিশালের আঞ্চলিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। ঘোষিত কমিটিতে আরিফিন তুষারকে সভাপতি এবং রিপন হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর সদর রোডস্থ হাবিব ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যদের সম্মতিক্রমে অনুষ্ঠিত এক সভায় সদস্যদের কণ্ঠ ভোটে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সহ-সভাপতি এম.কে. রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রোকন, ফাহিম ফিরোজ, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুরাদ, প্রচার সম্পাদক মজিবর রহমান নাহিদ, দপ্তর সম্পাদক মশিউর মন্টু, ক্রীড়া সম্পাদক তন্ময় তপু, সাংস্কৃতিক সম্পাদক তানভির হাসান আকিব ও আরিফ হোসেনকে পাঠাগার সম্পাদক মনোনিত করা হয়েছে।

এছাড়া কার্যনির্বাহী সদস্য মনোনিত করা হয়েছে পর্যায়ক্রমে গোপাল সরকার, সাঈদ মেমন, সাইফ আমিন, খান রুবেল ও মুশফিক সৌরভ।

এদিকে বরিশাল নিউজ এডিটর্স কাউন্সিলের ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এরা হলেন- মানবেন্দ্র বটব্যাল, এ্যাডভোকেট মুহা. ইসমাইল হোসেন নেগাবান, কাজী মেহেরুন্নেছা বেগম, পুলক চাটার্জি, আখতার ফারুক শাহীন, এসএম জাকির হোসেন, সাইফুর রহমান মিরন, ফেরদাউস সোহাগ, হুমায়ুন কবির, রাহাত খান, নজরুল বিশ্বাস, কাওসার হোসেন, কাজী আব্দুল্লাহ আল রাসেল।

এছাড়া ৪১ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ এবং ১৫ জন সহযোগী সদস্যের অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল কলেবর বৃদ্ধি করে উপদেষ্টা পরিষদ, কার্যকরি সংসদ ও সহযোগী সদস্যের সমন্বয়ে এই ৭০ সদস্যের কমিটি গঠন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর