বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পটুয়াখালীতে প্রশ্নফাঁস চক্রের সদস্য র‍্যাবের হাতে আটক

রিপোর্টারের নাম / ৩৩৬ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০

পটুয়াখালীতে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী ও গুজব রটানো চক্রের সদস্য এইচএম ফাহাদকে (১৮) আটক করেছে র‍্যাব।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দলের অভিযানে তাকে আটক করা হয়।

 

ফাহাদ মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া এলাকার হাজী গোলাম মোস্তাফার ছেলে। আটকের পর পাবলিক পরীক্ষা আইনে ফাহাদকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

 

জানা যায়, চক্রটি পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে একটি প্রতারক চক্র অনলাইনে ভুয়া প্রশ্নপত্রকে মূল প্রশ্নপত্র বলে চালিয়ে প্রচুর অর্থ হাতিয়ে নেয়। আটক এইচএম ফাহাদ মোবাইল প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ। তিনি ভুল তথ্য দিয়ে ভিন্ন ভিন্ন নামে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। আটককালে তার কাছে থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস কাজে ব্যবহৃত একটি মোবাইল এবং বিপুল পরিমাণ ভুয়া নমুনা প্রশ্নপত্র জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর