রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঝালকাঠির নলছিটিতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে পিটিয়ে জখম

রিপোর্টারের নাম / ৪২২ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৮ জুন, ২০১৯

ঝালকাঠির নলছিটিতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূ ও তার বাবাকে পিটিয় গুরুতর জখম করেছে নান্নু কারিকর নামে এক বখাটে। আহত গৃহবধূ বর্তমানে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হামলার শিকার ওই নারী শুক্রবার সন্ধ্যায় নলছিটি থানায় একটি অভিযোগ দিয়েছেন।অভিযুক্ত নান্নু কারিকর উপজেলার শহরের খাসমহল এলাকার আব্দুর রহমান হাজীর ছেলে এবং ছাত্রদলের একজন সক্রিয় নেতা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৪ জুন) বিকেল ৩টার দিকে নান্নু কারিকর ওই গৃহবধূকে বাসায় একা পেয়ে কু-প্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হওয়ায় নান্নু তাকে ঝাপটে ধরার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায় তিনি ডাকচিৎকার করলে নান্নু তাকে লোহার পাত দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার বাবা আ. রাজ্জাক মোল্লা বাঁধা দিতে এলে নান্নু তার মাথায় লোহার পাত দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়।

মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে প্রতিবেশীরা নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে আ. রাজ্জাক মোল্লাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ ব্যাপারে নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, গৃহবধূ ও তার বাবার ওপর হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর