বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মুজিববর্ষে পুলিশ হবে জনতার : আইজিপি

রিপোর্টারের নাম / ৩৬৩ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০

পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশকে মানবিক ও জনবান্ধব হতে হবে। পুলিশের কাছ থেকে সাধারণ জনগণ যাতে সর্বোচ্চ সেবা পায় তার দিকে নজর রাখতে হবে। মুজিববর্ষে পুলিশ জনতার হবে- এটিকে ধারণ করেই এগিয়ে যেতে হবে।

রবিবার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ-১এর পুলিশ ব্যারাক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আইজিপি বলেন, সারা বিশ্বে অর্থনীতির মন্দা থাকলেও বাংলাদেশে অর্থনীতির মন্দা নেই। পোশাক কারখানাগুলোতে শিল্প পুলিশের নিরাপত্তার কারণে আমাদের অর্থনীতি অনেক দূর এগিয়ে গেছে। পোশাক শিল্পে এখন আর পূর্বের ন্যায় অস্থিরতা নেই। নিরাপদভাবে শিল্পকারখানায় উৎপাদন চলছে। বর্তমান সরকার নিরাপদ শিল্পাঞ্চল নিশ্চিত করেছে।

তিনি আরো বলেন, পুলিশের নিয়োগ, পদায়ন ও পদোন্নীতির ক্ষেত্রে স্বচ্ছতা থাকায় পুলিশ বাহিনী প্রশংশিত হয়েছে। বাংলাদেশ পুলিশকে মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে। মুজিব বর্ষের অঙ্গীকার নিয়ে পুলিশ বাহিনী এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুস সালাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিমুর রহমানসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার মালিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর