বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে নব্য জেএমবির সদস্য সন্দেহে ১ জন আটক

রিপোর্টারের নাম / ২৭৬ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০

শামীম আহমেদ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে ‘নব্য জেএমবি’ সদস্য সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আবু নাইম মোল্লা।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মো. জসিমের ওষুধের দোকান থেকে আবু নাইম মোল্লাকে আটক করা হয়।

আটক নাইম ‘আমি মুসলিম’ নামে একটি ফেসবুক আইডি চালাতেন এবং তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায় পুলিশের অ্যান্টি-টেরোরিজম ইউনিট। এর পরিপ্রেক্ষিতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শনিবার রাতে অ্যান্টি-টেরোরিজম ইউনিটের এসআই অজিত কুমার দাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে ওসি জানিয়েছেন।

আটক আবু নাইমের উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকার বাসিন্দা। তিনি জসিমের ওষুধের দোকানের একজন কর্মচারী।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর