বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

রানার অকাল মৃত্যুতে আমরা ব্যথিত : স্মৃতিচারনে সিনিয়র সাংবাদিকবৃন্দ

রিপোর্টারের নাম / ৩৯৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজী আনোয়ার পারভেজ রানার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও রানার পিতা কাজী নাসির উদ্দিন বাবুল, স্মৃতিচারন করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস,এম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক এম আমজাদ হোসাইন, সাবেক সাধারন সম্পাদক পুলক চ‌্যাটার্জি, অধ্যাপক তপংকর চক্রবর্তী প্রমুখ।

প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল বলেন, রানার সাথে আমার পরিচয় দীর্ঘদিনের, সাংবাদিকতা তারপরে কিছুদিন আগে কোর্টে প্যাকটিস করা শুরু করেছিলেন রানা। দু্ইটি অঙ্গনেই তাকে সবাই ভালো মানুষ হিসেবে চিনতো।

সাধারন সম্পাদক এস,এম জাকির হোসেন বলেন, রানাকে হারিয়েছি মানি আমরা আমাদের এক সন্তানকে হারিয়েছি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সবার সাথে হাসি-খুশি ভাবে মিশেছেন। তার ব্যবহার সবাইকে মুগ্ধ করেছে।

সাবেক সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জি বলেছেন, রানা এতো ভালো একটি ছেলে ছিলো তা ভাষায় প্রকাশ করা যায় না, রানার মৃত্যুতে আমরা সকলে ব্যাথিত।

এদিকে আলোচনার শুরুতে কাজী আনোয়ার পারভেজ রানার স্মরণে ১মিনিট নিরাবতা পালন করা হয়।

শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর