বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

‘লোন দিচ্ছেন আপনারা, আর সংসদে গালি শুনতে হয় আমাকেঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

রিপোর্টারের নাম / ৩৪৩ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেছি, কিন্তু খেলাপি হইনি। আপনারা লোন দিচ্ছেন, খেলাপি হচ্ছে। এই কারণে সংসদে গালি শুনতে হয় আমাকে।’

বুধবার জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের তোপের মুখে পড়ার বিষয়টি তুলে আজ (৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাষ্ট্রায়াত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) শাখা ব্যবস্থাপকদের সম্মেলনে এসব বলেন অর্থমন্ত্রী।

দেশের অর্থনীতির চালচিত্র তুলে ধরে মুস্তফা কামাল বলেন, ‘২০০৯ সালের পর বিশ্বে এখন একটা অর্থনৈতিক মন্দা যাচ্ছে। গত বছর এমন কোনো দেশ পাওয়া যাবে না যাদের আমদানি-রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়নি।’

তিনি বলেন, ‘এখন আমাদের আমদানি-রপ্তানি নেতিবাচক অবস্থায় আছে। তবে বছর শেষে সেখান থেকে উত্তরণ ঘটাতে পারব বলে আমি বিশ্বাস করি। কারণ সরকার কিছু সহায়তা দিচ্ছে, সহায়ক ভূমিকা রাখছে।’

বিডিবিএল চেয়ারম্যান মো. মেজবাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।ন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর