বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুরের নাজিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতারকে বদলী

রিপোর্টারের নাম / ২৯৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অবশেষে পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজী আকতারকে বদলি করা হয়েছে। তার এ বদলীর সংবাদে উপজেলা জুড়ে জনমনে স্বস্তি নেমে এসেছে।

 

ইউএনও রোজী আকতারকে নাজিরপুর থেকে ঝালকাঠী সদর উপজেলায় বদলী করা হয়েছে। পাশাপাশি জেলার ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

 

গত সোমবার (৩ ফেব্রুয়ারী) বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়াসিন চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এই বদলী করা হয়।

 

পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ইউএনও রোজী আকতারের বদলির বিষয় নিশ্চিত করে জানান, বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়াসিন চৌধুরীর গত ৩ ফেব্রুয়ারী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আদেশে এ পেয়েছি।

 

ইউএনও রোজী আকতার নাজিরপুরে যোগদানের পর তার বিরুদ্ধে একের পর এক নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে ঠিকাদারী কাজের বিলের স্বাক্ষরের জন্য নির্ধারিত হারে কমিশন আদায়, ৪০ দিনের কর্মসূচীর বিলের জন্য স্বাক্ষরের জন্য কমিশন নেয়া, টিআর-কাবিখা’র জন্য নির্ধারিত হারে কমিশন নেয়া, উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত মেরামতের টাকা থেকে কমিশন গ্রহণ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদেরসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে অশোভন আচরনের অভিযোগ রয়েছে। এ নিয়ে গত কয়েক মাস ধরে উপজেলা পরিষদের সরকারী কাজে স্থবিরতার সৃষ্টি হয়েছে।

 

এসব ঘটনা নিয়ে ইতোপূর্বে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদও প্রকাশিত হয়েছে।

 

উল্লেক্ষ্য গত ২৭ জানুয়ারী এডিপি’র প্রকল্প যাচাই-বাছাইয়ের পূর্ব নির্ধারিত একটি সভা ইউএনও রোজী আকতার ইউপি চেয়ারম্যানদের সাথে অশোভন আচরণ করায় উপজেলার সকল ইউপি চেয়ারম্যানরা তাকে বয়কট করে উপজেলা পরিষদের সকল সভায় অংশগ্রহণ না করার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর