বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ওয়ার্ড কাউন্সিলর কে প্রাণনাশের হুমকি

রিপোর্টারের নাম / ২৯৪ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০

বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আনিছুর রহমানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্থানীয় তাপস গোমেজ (৪৪) এবং তার বোন তপতী গোমেজ (৩৮)সহ ৫জনকে অভিযুক্ত করে একটি মামলা করা হয়েছে। গত ০২ ফেব্রুয়ারি বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কাউন্সিলরের দায়ের করা এই মামলায় বিচারক বিবাদীদের বিরুদ্ধে স্ব-শরীরে হাজিরের আদেশ দিয়েছেন।

 

আদালত সূত্রে জানা যায়- চলতি বছরের ২০ জানুয়ারি বিকেলে কাউন্সিলর কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক একটি সভা চলাকালে তাপস গোমেজ এবং তার বোন তপতী গোমেজসহ ৪/৫ জন দল সহকারে আসে এবং একপর্যায়ে বাদী আনিছুর রহমানকে খুন-জখমের হুমকি দেন। এমনকি এসময় তারা কাউন্সিলর কার্যালয় অভ্যন্তরে বেআইনী মালামাল রেখে ক্ষতি সাধনেরও ঘোষণা দেন।

 

মামলায় বাদী উল্লেখ করেন- অত্র ওয়ার্ডের জিয়া নগর এলাকার খ্রীষ্টান কলোনীর বাসিন্দা তাপস গোমেজ এবং তপতী গোমেজ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর