রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নাচতে নাচতে উল্টে গেল মিনি ট্রাক, নিহত ৩

রিপোর্টারের নাম / ৩৭৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৭ জুন, ২০১৯

কক্সবাজারে সাউন্ড বক্স বাজিয়ে ঈদ আনন্দ করতে গিয়ে মিনি ট্রাক উল্টে তিন রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শুক্রবার বেলা আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছরা ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নুর মোহাম্মদ (৩৫), মোহাম্মদ জোবায়ের (৩৫) এবং মোহাম্মদ ইদ্রিস (২৫)।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, সাউন্ড বক্স বাজিয়ে মিনি ট্রাকে করে ১৫-২০ রোহিঙ্গা যুবক বিভিন্ন সড়কে ঘুরে নেচে-গেয়ে ঈদ আনন্দ করছিলেন। একপর্যায়ে নাচতে নাচতে মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মেরিন ড্রাইভের পাশে উল্টে যায়। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও অন্তত ১৫ জন। স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসন উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর