বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নৌকা ডুবিতে প্রাণ গেল বিএম কলেজের সেই শিশু রাকিবের

রিপোর্টারের নাম / ৩০১ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০

ভোলার চরফ্যাশন উপজেলার আয়শাবাগ নানা বেড়াতে এসে লাশ হয়ে ফিরল বরিশাল সরকারী বিএম কলেজের সুপরিচিত মুখ রাকিব(১২)। তার বাড়ী ভোলা সদর থানার ভেলুমিয়া পুলিশ ফাড়িঁর সামনে। পিতার নাম আবদুল বারেক মোল্লা।

তার সাথে থাকা মামা চরফ্যাশন উপজেলার আসলামপুর আয়শাবাগ গ্রামের পিতা হারুন অর রশিদের ছেলে রাজিব(১৮) নিহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব নানা বাড়ীতে বেড়াতে এসেছে দুই দিন পূর্বে। রবিবার রাতে মামা রাজিবের সাথে মাছ ধরার নোঙ্গর করা নৌকা শুইতে গিয়েছিল। রাত সাড়ে ৩টায় নৌকাটি পানি ভরে ডুবে যায়। এতে মামা- ভাগিনা দু‘জনের মৃত্যু হয়। বাকী ৭জন নৌকার উপরে অবস্থান করায় তারা দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

মামা রাজিব ও ভাগিনা নৌকার ভিতরে দরজা আটকিয়ে থাকায় আর বের হতে পারবেনা। সোমবার সকাল ৯টায় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীন ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়েছেন। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আসলামপুর ইউপির চেয়ারম্যান একে এম সিরাজুল ইসলাম বলেন, রাকিব নানা বাড়ীতে বেড়া এসে মামার কাছে রাতে নৌকা অবস্থান করেছে। নৌকাটি ডুবে যাওয়ায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। সকালে লাশ দু‘টি আয়শাবাগ গ্রামে হারুনের বাড়ীতে পৌছার সাথে সাথে স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর