বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আমাদের মূল লক্ষ্য নিরাপদ সড়ক প্রতিষ্ঠার মাধ্যমে জনস্বার্থ রক্ষা করা- বিএমপি কমিশনার

রিপোর্টারের নাম / ৩৩৯ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশানর মোঃ শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে এনে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার মাধ্যমে জনস্বার্থ রক্ষা করা। জনস্বার্থে নিরাপদ সড়ক নিশ্চত করার লক্ষ্যে আমাদের সকলকে কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করতে হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আঞ্চলিক পরিবহন কমিটি, মহানগরের ত্রৈমাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভার শুরুতেই বিগত সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন সংক্রান্তে আলোচনাকালে তিনি বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে বলেন, ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরের কাজের সমন্বয় সাধনের মাধ্যমে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি যানবাহন ও পরিবহন মালিক, পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সচেতন করে তুলতে হবে।

আর নিরাপদ সড়ক নিশ্চিত করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সোনার বাংলা বিনির্মাণের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা হব তার গর্বিত অংশীদার।

এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু কমিশনার) আবদুল হালিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর