বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মেলার দ্বিতীয় দিনে পাঠক বেড়েছে

রিপোর্টারের নাম / ৩২৫ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০

অমর একুশে বইমেলা ২০২০-এর দ্বিতীয় দিনে পাঠক সংখ্যা অনেক বেড়েছে। বই বিক্রিও বেড়েছে। স্টল ও আয়তন বড় হওয়ায় পাঠকরা সহজে চলাফেরা করতে পারছে। গত বছরের তুলনায় পাঠকদের সুযোগ-সুবিধাও বৃদ্ধি করা হয়েছে।

জানা গেছে, রোববার অমর একুশে বইমেলা বিকেল পাঁচটায় শুরু হয়। রাত ৯টা পর্যন্ত চার ঘণ্টায় প্রায় তিন লাখ টাকার বই বিক্রি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, এবারের মেলায় ভিন্নধর্মী অনেক বই পাঠকদের নজর কাড়তে সক্ষম হয়েছে এবং গতবারের তুলনায় এবার প্রথম দিক থেকেই লোকজনের ব্যাপক সাড়া পড়েছে। আয়তন বাড়ার কারণে এখন আর আর্চারের নিচ দিয়ে বইমেলার প্রবেশ করতে চাপাচাপি করা লাগছে না। পাঠকদের দুর্ভোগ কমছে পাশাপাশি নিরাপত্তা বাহিনীও তাদের কাজ ভালোভাবে করতে পারছে।

বইমেলার সামগ্রিক অবস্থা নিয়ে ঐতিহ্য প্রকাশনীর ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল বলেন, গতবারের তুলনায় এবার প্রথম দিকেই পাঠকদের ব্যাপক সাড়া পাচ্ছি। যদিও মেলা জমতে আরও কয়েক সপ্তাহ লাগবে। পাঠকরা শুরু থেকে আসা শুরু করছে। দিনেদিনে পাঠক সংখ্যা বৃদ্ধি পাবে। মেলাও জমজমাট হবে বলে আশা করেন তিনি।

বাংলা একাডেমির বইমেলা আয়োজন কমিটির সদস্য সচিব জাহিদ আহমেদ বলেন, গতকাল তিন লাখ টাকার বই বিক্রি হয়েছে। পাঠক সংখ্যাও বাড়ছে। প্রতিদিন গড়ে দশ-বারো হাজার পাঠক ও দর্শনার্থী মেলায় আসছে। সামনের দিনে পাঠক আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর