বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কুয়াকাটা সমুদ্র সৈকতে আসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

রিপোর্টারের নাম / ৩৩৩ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০

দুদিনের সফরে পটুয়াখালী আসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সফরে কুয়াকাটা সমুদ্র সৈকতে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২য় সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি।

 

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাষ্ট্রপতির সফর-সংক্রান্ত প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।

 

জেলা প্রশাসক বলেন, মহামান্য রাষ্ট্রপতি প্রথম দিন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সরাসরি কুয়াকাটা পৌঁছে সমুদ্র সৈকতের বিচে সূর্যাস্ত অবলোকন শেষে বিশ্রাম করবেন এবং সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কুয়াকাটা থেকে হেলিকপ্টারযোগে পটুয়াখালী কৃষি বিমান অবতরণ কেন্দ্রে অবতরণের পর মটরকেডযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল রওয়ানা হবেন। সেখানে বিশ্রাম শেষে ২য় সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

 

এ দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদের আগমনে জেলায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পুরো জেলায় জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুত করা হয়েছে গেস্ট হাউস, সার্কিট হাউস, সড়ক ও অনান্য সংশ্লিষ্ট ভবন।

 

অপর দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সমাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা ইতোমধ্যেই নিমন্ত্রণপত্র ও সমাবর্তন গাউন সংগ্রহ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর