বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

না ফেরার দেশে চলে গেলেন আজকের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী রানা

রিপোর্টারের নাম / ৩৭৩ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের মেঝ পুত্র ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক এবং প্রেসক্লাবের সদস্য এ্যাডভোকেট কাজী আনোয়ার পারভেজ রানা ইন্তেকাল করেছেন।

 

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত ১টা ৩০ মিনিটে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি.শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা-মা ও ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন জানিয়েছেন, ‘রাতে নিজ বাড়িতে হৃদ রোগে আক্রান্ত হয়ে পড়েন আনোয়ার পারভেজ রানা।

 

পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাতেই মৃত দেহ নগরীর কাশিপুর এলাকার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

 

তার মৃত্যুতে প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

এছাড়াও কাজী রানার মৃত্যুতে বরিশাল ৩৬৫ ডটকম পরিবারের পক্ষ থেকে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর