রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে নগরীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ৩৬৫ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৭ জুন, ২০১৯

বরিশালের আমনতগঞ্জ এলাকা থেকে সালাম (৩৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৭ জুন) সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, উত্তর আমনতগঞ্জ এলাকার নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে পুকুর পাড়ে পাইলিংয়ের বাঁশে সালামের মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

জানা যায়, সালামের বাড়ি পলাশপুর এলাকার ইসলামপুরে। তিনি পেশায় রিকশাচালক হলেও রোগীর দালালি করতেন। সালাম মাদকাসক্ত ছিলেন বলেও জানান এলাকাবাসী।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম কবির বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর