রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

রিপোর্টারের নাম / ৪০৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৭ জুন, ২০১৯

অনলাইন ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন হাওলাদার (৩০) নামে এক আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন হৃদয় খান (১৬) নামে এক পর্যটক।

শুক্রবার (০৭জুন) সকালে সমুদ্র সৈকতের ঝাউ বাগান পয়েন্টে এ ঘটনা ঘটে। আহত হৃদয়কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম জানান, ঝাউ বাগান পয়েন্টে ভাঙা ব্রিজের পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক সুজন হাওলাদার (৩০) মারা যান।

এ সময় হৃদয় খান (১৬) নামে এক পর্যটক গুরুতর আহত হন। তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সুজন কুয়াকাটা কান্দুপাড়া এলাকার বাসিন্দা হাবিব হাওলাদারের ছেলে। আহত হৃদয় কোটালিপাড়ার মিলন খানের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর