বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে নারী মাদক বিক্রেতার যাবজ্জীবন

রিপোর্টারের নাম / ২৬৫ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০

বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা রিজিয়া ম্যানসনের নীচতলা থেকে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ আটক নারী মাদক বিক্রেতা মোর্শেদা বেগমকে দণ্ডবিধির ৩টি ধারায় যাবজ্জীবনসহ পৃথক মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম সোমবার বিকেলে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মোর্শেদা বরগুনার আব্দুল মান্নান চৌকিদারের মেয়ে এবং ওই ভবনের ভাড়াটিয়া ছিলেন। আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৮ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশ রিজিয়া ম্যানশনের নীচতলায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল, ৫৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা মোর্শেদাকে আটক করে।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মোস্তফা কামাল বাদী হয়ে একমাত্র মোর্শেদাকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ২০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ মোর্শেদাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালতে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ঐ রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর