বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

চার দিন সময় বাড়ল বাণিজ্য মেলার

রিপোর্টারের নাম / ৩৪০ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ চারদিন বাড়ানো হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত মেলা চলবে। এ বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ কাউন্টডাউন উপলক্ষে গত ১০ জানুয়ারি মেলা বন্ধ ছিল। সেই সঙ্গে আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে মেলা বন্ধ থাকবে দুই দিন।

ব্যবসায়ীদের ক্ষতির কথা জানিয়ে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলার মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাঠালে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সোমবার মেলার মেয়াদ আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। এ কারণে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি মেলা বন্ধ থাকবে। মেলার সমাপনী অনুষ্ঠান হবে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মেলার সদস্য সচিব আব্দুর রউফ জানান, বাণিজ্য মেলার মেয়াদ ৮ দিন বাড়ানোর জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর