বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সার্বিকভাবে আমরা খারাপ খেলেছি: মাহমুদুল্লাহ

রিপোর্টারের নাম / ৩২৭ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে আরও ভালো করা উচিত ছিল বলে মনে করেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই সিরিজে তামিমের ব্যাটিংই দলের একমাত্র প্রাপ্তি বলেও জানান রিয়াদ।

সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। পাকিস্তান সফরে বাংলাদেশের প্রাপ্তি কতোটুকু সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, এই সিরিজে আমাদের তেমন কোন প্রাপ্তি ছিল না। কেবল তামিমের কথা বলবো। উইকেটের আচরণ যেমন ছিল, এরপরও তামিম ভালো ব্যাটিং করেছে। তবে সার্বিক ভাবে আমরা খারাপ খেলেছি।

উইকেট যত খারাপই হোক আরও ভালো খেলার সামর্থ্য আমাদের আছে। তিনি বলেন, ‘আমাদের দলের অনেক ক্রিকেটার নতুন। তাদের অনেক উন্নতির জায়গা আছে। তাদের সুযোগ দিতে হবে। ভালো খেলার পথ তৈরি করে দিতে হবে।

পাকিস্তানের সাংবাদিকদের প্রশ্ন ছিল, নিরাপত্তা নিয়ে কী বলবেন? মাহমুদুল্লাহ হেসে জবাব দেন, ‘সন্তুষ্ট’। তিনি আরও বলেন, পাকিস্তান পেস বোলারদের ফ্যাক্টরি। হ্যারিস-শাহিনরা ভালো করেছেন। সঙ্গে এও বলবো উইকেটে ভালো ব্যাটিং করা কঠিন ছিল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর