বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কাব হলিডে ২০২০ এর উদ্বোধনী

রিপোর্টারের নাম / ২৯৮ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০

কাবিং করব, ডিজিটাল বাংলাদেশ গড়বো এই স্লোগান নিয়ে আজ ২৬ জানুয়ারি রবিবার সকাল ১০ টায়। এ কাদের চৌধুরী ক্লাস্টারভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহ এর আয়োজনে। ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় বরিশাল এর প্রাঙ্গণে। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ১ দিনব্যপী কাব হলিডে ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল আবদুল লতিফ মজুমদার, প্রশিক্ষক উপজেলা রিসোর্স সেন্টার এ আর এম মিজানুর রহমান, এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বরিশাল সিটি কর্পোরেশন কোহিনুর বেগম, সহকারী জেলা শিক্ষা অফিসার বরিশাল সদর নাসিমা বেগম, সহকারী জেলা শিক্ষা অফিসার বরিশাল সদর রফিকুল ইসলাম তালুকদার। এছাড়া বিভিন্ন অতিথিসহ ২৮ টি ক্লাস্টারভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথি বৃন্দরা জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন পরে বেলুন ফেস্টুন উড়িয়ে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কাব হলিডে ২০২০ এর শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। উদ্বোধন শেষে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা সভার মাধ্যমে কাব হলিডে ২০২০ এর বিস্তারিত আলোচনার মাধ্যমে তুলে ধরেন। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর