মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বেতাগীতে মোবাইল কোর্টে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

রিপোর্টারের নাম / ৩৩৩ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০

বরগুনার বেতাগীতে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে সম্মিলিত বিশেষ অভিযানের দ্বিতীয় ধাপের প্রথমদিনে ভ্রাম্যমান আদালত ৪ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।

 

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় বিষখালী নদীর সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া এলাকায় এ অভিযান চলাকালে জালগুলো আটক করা হয়। পরে দুপুর দুইটায় উপজেলা পরিষদের সম্মুখে জালগুলো পোড়ানো হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজীব আহসানের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মোস্তফা-আল-রাজীব, বেতাগী থানার এএসআই মোঃ জাহিদুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: সুমন হাওলাদার, পৌর আনসার দলনেতা সুকদেব হাওলাদার ও উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আব্দুর রব সিকদার।

 

উপজেলা মৎস্য বিভাগ জানায়, মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর