মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে শিশু একাডেমীর আয়োজনে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান

রিপোর্টারের নাম / ২৩৮ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০

লিখতে পড়তে শিখতে চাই আনন্দময় শৈশব চাই এই স্লোগান নিয়ে আজ ২০ জানুয়ারি সোমবার রাত ৭ টায় বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের অয়োজনে, জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায়। সার্কিট হাউজ মিলনায়তন বরিশালে, প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের সনদ ২০২০ বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয় কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, সাংবাদিক ও সংস্কৃতিজন এস এম ইকবাল, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাতিমা মুন্নি। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের প্রাক-প্রাথমিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষ প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর