মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল ও ঝালকাঠি প্রশাসনের কর্মচারীদের ধর্মঘট

রিপোর্টারের নাম / ২৭০ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০

পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সারাদেশের মতো ঝালকাঠি ও বরিশালে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা (গ্রেড ১৩-১৬)।

হাজিরা খাতায় স্বাক্ষর করে সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মো. আলমগীর হোসেন।

এদিকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারী সমিতির ব্যানারে একই কর্মসূচি পালন করা হয়।

পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির বরিশাল জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের দাবি বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার (২১ জানুয়ারি) হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দু’ঘণ্টা, ২২ ও ২৩ জানুয়ারি হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা, ২৭ ও ২৮ জানুয়ারি হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টা এবং ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সকালে হাজিরা খাতায় স্বাক্ষর করে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কালেক্টরেট কর্মচারী সমিতির নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর