মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হলেন ভোলার কৃতি সন্তান মেজবাহ উদ্দিন

রিপোর্টারের নাম / ৩১৮ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০

অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর
সরকারি কর্মকর্তাদের সংগঠন ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। কোষাধ্যক্ষ হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম।

 

 

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির ২০২০-২১ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

 

ভোটের মাধ্যমে তিনজন ভাইস চেয়ারম্যান, একজন সাধারণ সম্পাদক, তিনজন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ ও ১৪ জন সদস্য নির্বাচিত হয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী, সাধারণ সম্পাদক ক্লাবের প্রশাসনিক প্রধান।

 

 

সরকারের মন্ত্রিপরিষদ সচিব পদাধিকার বলে অফিসার্স ক্লাবের সভাপতি। বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে রয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

 

ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে এম মোজাম্মেল হক, আনছার আলী খান ও এম খালিদ মাহমুদ।

 

 

যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মুস্তকীম বিল্লাহ ফারুকী, অধ্যাপক ফেরদৌসী খান ও আজহারুল ইসলাম খান।

 

 

নির্বাচিত ১৪ সদস্য হলেন- ডা. মনিলাল আইচ লিটু, আমিনুল ইসলাম, তানিয়া খান, মুহাম্মদ সাকিব সাদাকাত, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, অধ্যাপক আশরাফুন্নেসা রোজী, সুরাইয়া পারভীন শেলী, আকতারুজ্জামান, এম এ মজিদ, জসীম উদ্দীন হায়দার, রথীন্দ্রনাথ দত্ত, মীর মনজুরুর রহমান ও জাকেরুল আবেদীন আপেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর