মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে নিখোঁজ কলেজ ছাত্র মেহেদীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ২২৯ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০

লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়ার সাত দিন পর মেহেদী হাসান বাবু (১৯) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যবর্তী ভাষানচর নামক এলাকায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

বাবু বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর মুণ্ডপাশা গ্রামের বাসিন্দা প্রবাসী আব্দুল হালিম বিশ্বাসের ছেলে। তিনি উত্তরা ট্রাস্ট কলেজের ছাত্র ছিলেন। মায়ের সঙ্গে রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন বাবু।

 

নিহত বাবুর মামা নাজমুল হক মুন্না বলেন, গত শনিবার (১১ জানুয়ারি) মায়ের সঙ্গে ঢাকা থেকে সুরভী-৯ লঞ্চে করে উজিরপুর নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিল বাবু। ওইদিন দিনগত রাত ৩টার পর থেকেই নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। সর্বশেষ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ভাষানচর এলাকায় মেঘনা নদীতে বাবুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

 

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেহেদীর মরদেহ শনাক্ত করেন তারা। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।

 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, মূলত জেলেরা মরদেহ নদীতে ভাসতে দেখে থানা পুলিশে অবহিত করে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর