মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বাসরঘরের ফুল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু

রিপোর্টারের নাম / ২২৯ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০

রাত পোহালেই বিয়ে, প্রস্তুতিও প্রায় শেষ। এমনই সময় বাড়িতে খবর এলো সড়ক দুর্ঘটনায় বর তন্ময় বিশ্বাসের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে।

তন্ময় বিশ্বাস সদর উপজেলার কলোমনখালি গ্রামের গোলাম নবীর ছেলে। তার মৃত্যুতে বর ও কনে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের আত্মীয় শিপন বলেন, শুক্রবার জেলা সদরের হাট বাকুয়া গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ের কথা ছিল তন্ময়ের। বাড়িতে প্রস্তুতিও প্রায় শেষ। রাতে সে ঝিনাইদহ শহরে বাসরঘরের ফুল কিনতে যায়। হঠাৎ রাত ৮টার দিকে খবর এলো সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মকর্তা রউফ মোল্লা জানান, মোটরসাইকেল থেমে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তন্ময় বিশ্বাস। সে সময় হয়তো ট্রাক অথবা বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে মরদেহটি সদর হাসপাতালে পৌঁছে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর