মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ডাকাতির ঘটনার তদন্তে সিআইডি টিম

রিপোর্টারের নাম / ২৩৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০

মুলাদীতে ডাকাতির ঘটনায় তদন্তে নেমেছেন সিআইডি কর্মকর্তারা। আজ (১৬ জানুয়ারী) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিআইডি সদর দপ্তরের পুলিশ পরিদর্শক নাহিদ হাসানের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

জানাগেছে গত বছর ২ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত ও মুখোশধারী ২৫/৩০জন ডাকাত মুলাদী বন্দরে প্রবেশ করে পাহারাদার ও রাস্তায় থাকা লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে মধ্য বাজারের বনশ্রী জুয়েলার্স, জননী জুয়েলার্স, রিতা জুয়েলার্স এবং রহমত স্টোরের তালা কেটে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মালামাল লুট করেছিলো।

 

ওই সময় ডাকাতরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিলো। টহলরত পুলিশ ইজিবাইক নিয়ে মুলাদী মধ্য বাজারে প্রবেশ করার সময় ডাকাতরা পুলিশের গাড়ির সামনে বোমা ফাটিয়ে পালিয়ে যায়।

 

ডাকাতির ঘটনায় মুলাদী থানার এসআই মনিরুজ্জামান তালুকদার বাদী হয়ে ৩ ডিসেম্বর রাতে অজ্ঞাতনামা ১৫/২০জন ডাকাতকে আসামী করে অস্ত্র আইনে ১টি ও বিষ্ফোরক আইনে ১টি মামলা দায়ের করেন। এছাড়া বন্দরের রিতা জুয়েলার্সের মালিক মনি শংকর কর্মকার বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামী করে একটি ডাকাতি মামলা দায়ের করেছিলেন।

 

মুলাদী থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত থাকার সন্দেহে মুলাদী পৌর এলাকার লালু বেপারীর ছেলে জহিরুল ইসলামসহ ৪জনকে গ্রেফতার করলেও ডাকাতির রহস্য উদ্ঘাটন করতে পারেনি। ডাকাতির রহস্য উদ্ঘটন ও মূল আসামীদের গ্রেফতারের লক্ষে অধিকতর তদন্তের জন্য সিআইডির সদর দপ্তরের পুলিশ পরিদর্শক নাহিদ হাসানের নেতৃত্বে ৫ সদস্যের দল কাজ শুরু করেন।

 

এব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান অধিকতর তদন্তের জন্য সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনসহ কাজ শুরু করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর