মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুরে র‌্যাবের অভিযান, ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রিপোর্টারের নাম / ২৯৭ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০

পিরোজপুরে দু’টি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাব-৮। এসময় ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

 

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে হাতে-নাতে ফাতেমা ক্লিনিক অ্যান্ড নার্সিংহোমের ম্যানেজার অপূর্ব কুমার হাওলাদার, লাইফ কেয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবের মালিক বিশ্বজিত মৃধা এবং মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মো. জহিরুল ইসলাম মামুনকে আটক করা হয়েছে।

 

 

র‌্যাব জানায়, আটকরা সহজ সরল মানুষদের সঙ্গে প্রতারণা করে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা চলছে, যা খুবই বিপজ্জনক। এসব ডায়াগনস্টিক সেন্টারে ব্যবহার অনুপযোগী চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। তাছাড়া রোগীদের বিভিন্ন ভাবে হয়রানি করাসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, সার্বক্ষণিক ডাক্তার না থাকা, সনদ না থাকা এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ দেখা যায়। তারা স্বপক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হয়েছেন এবং ভ্রাম্যমাণ আদালতের সামনে তাদের দোষ স্বীকার করেছেন।

 

 

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আটক অপূর্ব কুমার হাওলাদারকে তিন হাজার টাকা, বিশ্বজিত মৃধাকে এক হাজার টাকা এবং জহিরুল ইসলাম মামুনকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন এবং পরবর্তীকালে এ ধরনের কাজ না করার নির্দেশ দেন।

অভিযানে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. বেল্লাল হোসেন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর