মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে তিন দিনব্যাপী পৌষ মেলার সমাপনী দিনে প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপোর্টারের নাম / ২৫৩ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০

বরিশালে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের উদ্যোগে। নগরীর কালীবাড়ি রোডস্থ জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী পৌষ মেলা আজ সমাপনী অনুষ্ঠান। মেলা শুরু হয়েছিলো ১১ জানুয়ারি শনিবার সন্ধ্যায়। আজ সোমবার ১৩ জানুয়ারি সন্ধ্যা ৬ টায়, প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যদিয়ে তিন দিনব্যাপী পৌষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। আলোচক ছিলেন কবি ও নাট্যকার অধ্যাপক নজমুল হোসেন আকাশ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ বরিশাল মোঃ শাহ্ আলম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্ বরিশাল শাখা অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা পৌষ মেলা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেলার ২৩ টি স্টল পরিদর্শন করেন অতিথিরা, পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও নাটক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর