মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুর প্রেসক্লাবের নেতৃত্বে নাসিম-বাচ্চু

রিপোর্টারের নাম / ৩৫৬ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০

পিরোজপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শনিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. মুনিরুজ্জামান নাসিম আলী (দৈনিক ইত্তেফাক) এবং সাধারণ সম্পাদক পদে ফসিউল ইসলাম বাচ্চু (দৈনিক সমকাল ও চ্যানেল আই) নির্বাচিত হয়েছেন।

১৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান (বিডি নিউজ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু (দৈনিক পিরোজপুর কন্ঠ), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সজল (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক তামিম সরদার (ইনডিপেনডেন্ট টিভি) দফতর ও পরিসম্পদ সম্পাদক খেলাফত হোসেন খসরু (দৈনিক আমাদের অর্থনীতি)।

নির্বাহী সদস্য এম এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), শফিউল হক মিঠু (দৈনিক জনকণ্ঠ), এ. কে. আজাদ (দৈনিক সংবাদ), মাহামুদুর রহমান মাসুদ (দৈনিক মানবজমিন), জাহাঙ্গীর হোসেন নান্না (সাপ্তাহিক বলেশ্বর), মোস্তাফিজুর রহমান বিল্পব (দৈনিক গ্রামের সমাজ), শফিকুল ইসলাম জয় (দৈনিক পিরোজপুর কন্ঠ), মাহামুদ হোসেন (বাংলাদেশ বেতার) ও ইমাম হোসেন মাসুদ (বাংলা টিভি)।

এছাড়াও সহ-সভাপতি পদে শিরিনা আফরোজ (দৈনিক কালের কণ্ঠ ও একুশে টিভি) ও ওয়াহিদ হাসান বাবু (সাপ্তাহিক পিরোজপুরের খবর) আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর