মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম / ২৪৪ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০

বরিশাল র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

 

৮ জানুয়ারী রাত পৌনে ২ টার দিকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন নলীকে আটক করা হয়।

 

আটককৃত গিয়াস উদ্দিন নলীর বাসায় ১ টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড কার্তুজ, ১ টি পিস্তলের ম্যাগাজিন এবং ৭৮ (আটাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

র‌্যাব সূত্রে জানা গেছে গিয়াস উদ্দিন নলী (৪৩) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার, দক্ষিণ চর আইর কান্দি গ্রামের মৃত ওমর আলী নলীর পুত্র।

 

এব্যাপারে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে মাদারীপুর জেলার কালকিনি থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর