মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ : মেয়র সাদিক আব্দুল্লাহ

রিপোর্টারের নাম / ২৫৩ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ, দেশের উন্নয়নে নিরালস ভাবে কাজ করছেন বর্তমান সরকার।

 

আজ সকালে শিশু পরিবার বালিকা (উত্তর) এর প্রাঙ্গণে জাতীয় সমাজসেবা দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বরিশালের জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিচালক অতিরিক্ত দায়িত্ব বিভাগীয় সমাজসেবা কার্যালয় বরিশাল শাহপার পারভীন, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল মোঃ আল মামুন তালুকদার সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, কাউন্সিলর ১৩ নং ওয়ার্ড বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল মেহেদী পারভেজ আবিদ, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ কাজী জাহাঙ্গীর কবিরসহ সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা কর্মচারি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও শিশু পরিবারের শিশুরা উপস্থিত ছিলেন।।

এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে জাতীয় সমাজসেবা দিবস ২০২০ উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর) আমতলার মোড়ে গিয়ে শেষ হয়। পরে শিশু পরিবার বালিকা (উত্তর) এর প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় অতিথিরা জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে পাশাপাশি বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষ শিশু পরিবারের শিশুদের পিইসি ও জেএসসিতে ভালো ফলাফলের ভিত্তিতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা।

 

পরে জাতীয় সমাজসেবা দিবস ২০২০ উপলক্ষে অনুষ্ঠান প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। এসময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এদিকে বিকেল ৪ টায় শিশু পরিবারের শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর