রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে সবকিছু খেয়াল রেখে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন- বিএমপি কমিশনার

রিপোর্টারের নাম / ৫৪৮ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০

স্টাফ করেসপন্ডেন্টঃ আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে , কি খাচ্ছে,কোথায় আছে সবকিছু খেয়াল রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন । অপরাধ দমনে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন ততটুকু কঠোর হবো, কোন প্রকার ছাড় দেয়া হবে না।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে সংস্থাটির বরিশাল আঞ্চলিক কার্যালয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার ।

পুলিশ কমিশনার আরো বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সমাজ থেকে মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলার লক্ষ্য নিয়ে পুলিশ জনতা এক হয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে”।

আঞ্চলিক মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এএফএম হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কাউনিয়া জোন) আব্দুল হালিম, নারী শিল্পোদ্যোক্তা রিনা পারভীন ও মাদক বিরোধী সংগঠন নিউ লাইফের সমন্বয়কারী মর্তুজা জুয়েল সহ অন্যন্য অতিথিবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরের ভাটিখানা আঞ্চলিক মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় চত্ত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

পরে মাদক বিরোধী সংগঠন নিউ লাইফের উদ্যোগে নগরের নাজিরের পোল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সাতদিনের বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেন আঞ্চলিক মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এএফএম হাফিজুর রহমান। বৃহস্পতিবার কর্মসূচির প্রথম দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা, মাদক বিরোধী কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংগঠনের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে মাদক বিরোধী মেলার আয়োজন করা হয়।

এছাড়া সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট এবং শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক প্লেসে মাদক বিরোধী প্রচারনা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর