মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সাংবাদিক পেশায় দুর্বৃত্তদের অনুপ্রবেশ রুখতে হবে : কাজী নাসির উদ্দিন বাবুল

রিপোর্টারের নাম / ২৮৮ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০

সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় অনুপ্রবেশকারীদের রুখতে হবে। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজকে সচেতন করেন। এই সম্মানজনক পেশায় সাংবাদিকরা আন্তরিকতার সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দুর্বৃত্তরা এই পেশায় অনুপ্রবেশ ঘটিয়ে সাংবাদিক পেশাকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করতে তৎপর রয়েছে বলে দেখা যায়।

সাংবাদিকরা জীবন সম্মান বিসর্জন দিয়ে নির্ভীকভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে সচেষ্ট থাকলেও মহলবিশেষ কখনও কখনও সাংবাদিকদের হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করেই সাংবাদিকরা তাদের পেশায় আত্মনিয়োগের মাধ্যমে কাজ করেন।

ঐতিহ্যবাহী শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব শুধু বরিশালেই নয়, ঢাকার জাতীয় প্রেসক্লাবের চেয়েও পুরাতন একটি ক্লাব। প্রায় ৭০ বছর ধরে সাংবাদিকদের এই ক্লাবের সদস্যরা সমাজ, দেশ ও জনসাধারণকে লেখনীর মাধ্যমে প্রকৃত ঘটনাকে অবহিতকরণ কাজে নিয়োজিত রয়েছেন।

বুধবার সন্ধ্যায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে বিদায়ী কমিটির দায়িত্বভার অর্পণের প্রাক্কালে বিদায়ী সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল তার বক্তব্যে এসকল কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সহ-সভাপতি কাজী আল মামুন, সহ-সভাপতি তপংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সহকারী সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক এম মোফাজ্জেল, সাহিত্য সম্পাদক সুখেন্দু এদবর, ক্রীড়া সম্পাদক কে এম নয়ন, পাঠাগার বিষয়ক সম্পাদক খান রুবেল, কার্যনির্বাহী সদস্য কাজী মেহেরুন্নেসা বেগম, কাজী মিরাজ মাহামুদ, নুরুল আলম ফরিদ, জাকির হোসেন, গিয়াস উদ্দিন সুমন, সুমন চৌধুরী।

এছাড়াও নির্বাচন কমিশনার এম এম আমজাদ হোসাইন, সহকারী নির্বাচন কমিশনার দেবাশীষ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

এসময় নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর