শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নতুন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

রিপোর্টারের নাম / ২৫৭ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১ জানুয়ারি, ২০২০

পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেলেন ভারপ্রাপ্ত সচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাহউদ্দিন নোমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে- পুনরাদেশ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মাসুদ বিন মোমেন সদ্যসাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের স্থলাভিষিক্ত হলেন।

মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে রোহিঙ্গা ইস্যু সামাল দিতে বেশ দক্ষতার পরিচয় দেন তিনি।

এর আগে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন এই দক্ষ কূটনীতিক। তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালে দু’দেশের সম্পর্ক খুবই জোরদার হয়।

শহীদুল হক প্রায় ৭ বছর পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে ৩০ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সর্বশেষ কর্মদিবস কাটান। তিনি পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। চাকরি জীবনের বেশির ভাগ সময় আন্তর্জাতিক অভিবাসী সংস্থায় (আইওএম) কর্মরত ছিলেন শহীদুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর