মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মধ্যপ্রাচ্যে প্রথম নারী রাষ্ট্রদূত হচ্ছেন নাহিদা সোবহান

রিপোর্টারের নাম / ২৪১ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১ জানুয়ারি, ২০২০

জর্দানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নাহিদা সোবহানকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নাহিদা সোবহান মধ্যপ্রাচ্য অঞ্চলে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত হতে যাচ্ছেন।

পেশাদার কূটনীতিক নাহিদা সোবহান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি রোম, কলকাতা এবং জেনেভায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

নাহিদা সোবহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেন। তিনি নেদারল্যান্ডসের হেগের একাডেমি অফ ইন্টারন্যাশনাল ল-এ পাবলিক ইন্টারন্যাশনাল আইন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন এবং ফ্রান্সের প্যারিসের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউট থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন। তিনি ফরাসি, ইংরেজি এবং বাংলায় দক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর