মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঘুষের টাকাসহ আটক সাব-রেজিস্ট্রার রিমান্ডে

রিপোর্টারের নাম / ২৩৩ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

শেরপুরে ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের হাতে আটক শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে অবকাশকালীন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

একই সঙ্গে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মো. মোস্তাফজুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলেন।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোখলেছুর রহমান জীবন শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়ার জামিন বাতিল ও দুইদিনের রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতের বিচারক উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের এক অভিযানে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়াকে শ্রীবরদী উপজেলার নিজ কার্যালয় থেকে ঘুষের নগদ ৯৫ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করেন।

সাব-রেজিস্ট্রার আব্দুর রহমানের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। তিনি ২০১৮ সালের ২ এপ্রিল শ্রীবরদীতে সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর