শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভিপি নুরের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার ধর্মীয় উসকানির মামলা

রিপোর্টারের নাম / ৪৪০ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্মীয় উসকানি ও অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকেও আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থানায় ঢাবি ছাত্রলীগের জগন্নাথ হল শাখার প্রচার সম্পাদক অর্ণব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত কমিশনার (এডিসি) আব্দুল্লাহিল কাফী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুর ও রাশেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানি ও অপপ্রচার চালানোর অভিযোগে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইনের ২৫, ২৬, ২৯ ও ৩১ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে ঢাবির এক শিক্ষার্থী।

মামলার এজাহার অনুযায়ী, নুর ও রাশেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক তথ্য প্রচার করেছেন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছেন।

এর আগে, ডাকসু ভবনে হামলা ও মারামারির ঘটনায় ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চুরির মামলা দেয়া হয়। এ মামলায় ভিপি নুরসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।

গত বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ছাত্র ডি এম সাব্বির হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। ওই হামলায় নুরসহ অন্তত ৩৪ জন আহত হন। হামলায় আহত ভিপি নুরসহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোট ৮ জন ভর্তি রয়েছেন।

হামলার ঘটনায় ছাত্রলীগ ও ডাকসুর ৩৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভিপি নুর। তার পক্ষে গত মঙ্গলবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর