মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের জমি বেদখল হতে দেব না : মেয়র সাদিক

রিপোর্টারের নাম / ২৯১ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান।

 

আমার বাবা মুক্তিযুদ্ধকালীন সময়ে মুজিব বাহিনীর দক্ষিণাঞ্চলীয় প্রধান ছিরেন।আমার দাদাও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। বরিশালে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এমন একটা মানুষ জীবিত থাকা অবস্থায় শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়ের জমি বেদখল বা বেহাত হতে দেব না।

 

 

তিনি গতকাল সোমবার রাতে অমর একুশে গানের সুরকার, বরিশালের সন্তান শহীদ আলতাফ মাহমুদ এর ৮৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন।

 

 

মেয়র বলেন বিভিন্ন মহল নানা উপায়ে প্রোপাগান্ডা ছড়িয়ে সরকার কে বির্তকিত করার চেষ্টা করছে। কারন দেশে চলমান উন্নয়ন যজ্ঞ ওই মহলটির সহ্য হচ্ছে না। তিনি এ বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহবান জানান।

 

 

নগরীর হাসপাতাল রোডস্থ শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বরিশালের এই কৃতি সন্তানের ৮৬ তম জন্ম বার্ষিকীতে সভাপতিত্ব করেন বিদ্যালযের সভাপতি প্রবীন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল।

 

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সরকারি বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইমানুল হাকিম,সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, সাইফুর রহমান মিরন প্রমূখ। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর