মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রিপোর্টারের নাম / ২৫৭ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত সাংবাদিকদের এক সাধারণ সভায় “বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব” নামে সংগঠন প্রতিষ্ঠার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের কন্ঠভোটে সংগঠনটির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, আহবায়ক – সুমাইয়া আখতার তারিন (দৈনিক কালের কন্ঠ), যুগ্ম আহবায়ক – মোঃ খায়রুল ইসলাম সোহাগ (দৈনিক সময়ের খবর), মোঃ মাহবুব হোসেন (দৈনিক সকালের বার্তা), কাজী হাফিজুর রহমান (দৈনিক দখিনের সময়) ও মোঃ রনি হাওলাদার (দৈনিক দখিনের কাগজ)।

সদস্য – মোঃ আশরাফুজ্জামান শেখ (দৈনিক কালের ছবি), জয়নাল আবেদীন (দৈনিক খোলা কাগজ), মোঃ তরিকুল ইসলাম (বিজয় নিউজ), মোঃ আজম খাঁন আবির (রাইজিং বিডি), সানজিদা ইসলাম জুঁই (রিপোর্ট ৭১), মেহেদী মিশাদ (সংবাদ দর্পণ) ও সাইফুল ইসলাম সাব্বির (রূপালী বার্তা)।

উক্ত কমিটি আগামী দুই মাসের (৬০ দিন) মধ্যে গঠনতন্ত্র প্রস্তুত, উপদেষ্টা পরিষদ গঠন ও নির্বাচন কমিশন গঠন করে কার্যকরী কমিটি ২০২০ এর নির্বাচন আয়োজন করবে।

এছাড়া নির্বাচন কমিশন গঠনের আগ পর্যন্ত সদস্য জয়নাল আবেদীন দপ্তরের দায়িত্ব ও মোঃ তরিকুল ইসলাম প্রচার ও প্রকাশনার দায়িত্ব পালন করবে এ মর্মে উপস্থিত সকলে একমত পোষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর