মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরগুনায় দুবৃত্তের আগুনে জেলের ট্রলার পুড়ে ছাই

রিপোর্টারের নাম / ৫১৪ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

রগুনার পাথরঘাটায় এক জেলে শ্রমিক ইউনুচ হাওলাদারের একটি ইঞ্জিন চালিত ট্রলার রাতের আধাঁরে দুবৃত্তের আগুনে পুরে ছাই হয়ে গেছে।
বোরবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার ভোর ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চরলাঠিমারা গ্রামের একটি খালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই জেলের প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে।

ট্রলার মালিক ইউনুচ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চরলাঠিমারা গ্রামের আব্দুল হামেদের ছেলে। তিনি নিজেই ওই ট্রলারটি দিয়ে নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন।

মালিক ইউনুচ জানান, ট্রলার দিয়ে রাতে মাছধরার জাল নদীতে ফেলে এসে খালের মধ্যে রেখে চলে যান। ভোর রাতে তার বড় ভাই জানান তার ট্ররারটি আগুনে জলছে। দৌড়ে এসে দেখি ট্রলারটির অর্ধেক পুরে গেছে। আমার সংসার চালানোর একমাত্র অবলম্বন এই ট্রলারটি বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে গড়েছিলাম। এখন কিভাবে আমার দিন চলবে আল্লাহ জানে।

তিনি আরো জানান, কিছুদি আগে স্থানীয় হেমায়েত, বেল্লাল, ফোরকান, মিরাজসহ প্রায় ১০ থেকে ১২জন লোকের সাথে মসজিদে নামাজ পড়ার সময় জামেলা হয়েছিল। সে সময় তারা আমাকে দেখে নিবে বলে হুমকি দেয়। আমার ধারনা তারাই আমার ট্রলারে আগুন দিয়েছে ।

এবিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, আমাকে মৌখিক ভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর