মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করবে বনেক

রিপোর্টারের নাম / ২৩৪ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন স্থানে হাড় কাঁপানো শীত শুরু করেছে। মাঘ মাস হিসেবে সামনের দিনগুলোতে স্বাভাবিকভাবেই শীতের তীব্রতা থাকবে। এই শীতে অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষকে সহায়তার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)।

এ লক্ষ্যে সোমবার (২২ ডিসেম্বর) সংগঠনটির কার্যালয় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত নেওয়া হয়, আগামী ২৫ ডিসেম্বর মধ্যরাতে রাজধানীর বিভিন্ন স্থানে থাকা শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হবে।

বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি খায়রুল আলম রফিক বলেন, ‘একজন মানুষ হয়ে আরেকজন অসহায় ও অক্ষম মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই শীতে অসহায় গরিব বস্ত্রহীন মানুষগুলো অনেক কষ্টে দিন কাটায়। ছোট ছোট বাচ্চারা এই তীব্র শীতে অনেক কষ্টে আছে। অনেকে এই শীত সহ্য করতে না পেরে মারাও যাচ্ছে। আসুন আমরা যে যা পারি তা দিয়েই শীতার্ত  মানুষের পাশে দাঁড়াই।’

বনেকের এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশে অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের (বনেক) উপদেষ্টা মিয়াজী সেলিম আহমেদে, সভাপতি খায়রুল আলম রফিক, সিনিয়র সহ-সভাপতি তাজবীর হোসাইন সজিব, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা জিন্নাতুন নাহার ও প্রচার সম্পাদক নাহিদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর