মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আমি চাচ্ছিলাম, আমাকে একটু ছুটি দেবেন : শেখ হাসিনা

রিপোর্টারের নাম / ৩১১ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে টানা নবমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আমি চাচ্ছিলাম, আমাকে একটু ছুটি দেবেন। আপনাদের ভাবতে হবে আমার বয়স হয়ে গেছে। আমার বয়স এখন ৭৩। এবারও আমাকে দায়িত্ব দিয়েছেন।’

শনিবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের দ্বিতীয় দিনে সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা।

আবেগতাড়িত হয়ে শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সালে মা-বাবা-ভাই-বোন সব হারিয়েছি। আপনজন যাদেরকে রেখে গিয়েছিলাম তারা আর কেউ নেই। আওয়ামী লীগকে আমার পরিবার হিসেবে নিয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালোবাসাই ছিল আমার চলার শক্তি।’

তিনি বলেন, ‘আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি’।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর