মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মেয়ে হাসপাতালে শুনে গুরুতর অসুস্থ এটিএম শামসুজ্জামান

রিপোর্টারের নাম / ৩৯১ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান। গত বৃহস্পতিবার হঠাৎ করেই অন সাইড অব ভাইরাস অ্যাটাক করে তাকে। বাম চোখে ও কপালে দেখা যায় এই ভাইরাসের লক্ষণ।

এরপর ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে। বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। বিষয়টি  নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জামানের মেজো মেয়ে কোয়েল।

এদিকে এটিএম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরিও স্ট্রোক করে কয়েক দিন থেকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি আছেন। ধারণা করা হচ্ছে মেয়ের অসুস্থতার খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছেন এই গুণী অভিনেতা।

কোয়েল বলেন, ‌‘আমার বড় বোন কস্তুরি স্ট্রোক করেছেন। শুক্রবার রাতে তাকে নিয়ে হাসপাতালে ছিলাম। সকালে বাড়িতে ফিরে দেখি বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন। চলাফেরা করতে পারছেন না। কথা বলতে পারছেন না। দ্রুত দুপুরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানকার মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক আতিকুর রহমানের পরামর্শে নিউরোমেডিসিন বিভাগের অধীনে ভর্তি করা হয় বাবাকে।’

জানা গেছে, বর্তমানে তিনি নিউরোমেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রফিকুল ইসলামের অধীনে ভর্তি আছেন।

এ বছরের ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। টানা ৫০ দিন এই হাসপাতালে চিকিৎসা শেষে গত ১৫ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। সুস্থ হয়ে বাড়িতেও ফেরেন তিনি।

গত ২৫ নভেম্বর আবারও এটিএম শামসুজ্জামানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। সুস্থ হয়ে গত ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘আজীবন সম্মাননা’ পুরস্কার গ্রহণ করেছেন তিনি। আবারও অসুস্থ হয়ে হাসপাতালে তিনি। এ টি এম শামসুজ্জামানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর