মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ

রিপোর্টারের নাম / ৪২২ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯

ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া ইট তৈরি ও অবৈধ ড্রামচিমনি ব্যবহার করে ভাটার কার্যক্রম পরিচালনা করায় ‘মেসার্স এমবিএল ব্রিকস’ নামে একটি ইটভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একইসঙ্গে ইটভাটায় থাকা প্রায় ২ লাখ কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

 

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ মগর গ্রামের করুয়াকাটি এলাকায় অবস্থিত ওই ইটভাটায় অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

 

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিম এ অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. তোতা মিয়া বিডি ক্রাইম কে জানান, অবৈধভাবে ইটভাটাটি পরিচালনা করে আসছিলো মেসার্স এমবিএল ব্রিকস।

 

এমন অভিযোগের ভিত্তিতে ওই ইটভাটায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ অনুযায়ী অভিযান পরিচালনা করে ইটভাটাটি বন্ধসহ প্রায় ২ লাখ টাকার কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়।

অভিযানে পুলিশ প্রশাসন ও বরিশাল ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর