মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা নিলেন এটিএম শামসুজ্জামান

রিপোর্টারের নাম / ৪১৮ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ আজ (৮ ডিসেম্বর) জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে বিকেল ৪টায় শুরু হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য রাখেন তথ্য সচিব আব্দুল মালেক।

প্রথমেই প্রধানমন্ত্রী আজীবন সম্মাননা পুরস্কার তুলে দেন এটিএমন শামসুজ্জামানের হাতে। এই অভিনেতাকে পুরস্কার দেওয়ার মাধ্যমেই শুরু হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। তার পরই প্রধানমন্ত্রী আজীবন সম্মানা স্মারক তুলে দেন রূপবান খ্যাত নায়িকা সুজাতা ও বাংলার রঙিন নবাব খ্যাত অভিনেতা প্রবীর মিত্রের হাতে। এরপর ধারাবাহিকভাবে অন্য বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনা করেন চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ফেরদৌস ও পূর্ণিমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর