মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

এই রাষ্ট্রীয় স্বীকৃতি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন : সাইমন

রিপোর্টারের নাম / ২৯৬ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

প্রথমবারের মতো রাষ্ট্রীয় স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন চিত্রনায়ক সাইমন সাদিক। ২০১৮ সালের ‘জান্নাত’ সিনেমায় অভিনয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে রোববার (৮ ডিসেম্বর) সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত সাইমন। পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে সাইমন বলেন, ‘এই রাষ্ট্রীয় স্বীকৃতি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আপনাদের সকলের দোয়ায় ‘জান্নাত’ চলচ্চিত্রে অভিনয়ে বিশেষ ভূমিকা রাখার জন্য সম্মানিত জুরিবোর্ড আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৮ এর সেরা চলচ্চিত্র অভিনেতা সম্মাননা দিয়েছে। অভিনয় শিখতে চাওয়া ছেলের কাছে জীবনের সবচেয়ে বড় অর্জন এটি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসার মান যেন রাখতে পারি।’

সাইমন ১৯৮৫ সালে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর অবস্থিত কলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকাই সিনেমায় পথচলা শুরু করেন ‘জ্বী হুজুর’ সিনেমা দিয়ে। দ্বিতীয় সিনেমা ‘পোড়ামন’ দিয়ে দর্শকের মন জয় করেন তিনি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সাইমন অভিনীত ১৪তম সিনেমা।

‘জান্নাত’ চলচ্চিত্রটি পেয়েছে আরও চারটি পুরস্কার। ‘জান্নাত’ চলচ্চিত্রে পরিচালক হিসেবে অনন্য অবদান রাখার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক। সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন আলিরাজ, সেরা সংগীত পরিচালক ইমন সাহা ও সেরা কাহিনীকার সুদিপ্ত সাইদ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর